নীচের প্রদত্ত রাশিতথ্য থেকে সংখ্যাগুরুমান নির্ণয় করি।
মান10-এর কম20-এর কম30-এর কম40-এর কম50-এর কম60-এর কম70-এর কম80-এর কম
পরিসংখ্যা416407696112120125
Loading content...

প্রথমে তালিকাটিকে সাধারন বিভাজন তালিকায় প্রকাশ করা যাক।
এখানে দেখা যাচ্ছে যে 4 জন 10 এর কম পেয়েছে, অর্থাৎ 0-10 এর মধ্যে পেয়েছে 4 জন ।
আবার 16 জন 20 এর কম পেয়েছে,সুতরাং 10-20 এর মধ্যে পেয়েছে (16-4)জন =12 জন।

প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছক থেকে পরিসংখ্যা বিভাজন তালিকা টি হল
নম্বরছাত্রছাত্রীর সংখ্যা
0-104
10-20 12
20-3024
30-40 36
40-5020
50-6016
60-70 8
70-805
∴ সংখ্যাগুরুমান শ্রেণিটি হল 30-40
∴নির্ণেয় সংখ্যাগুরুমান \(=l+\cfrac{f_1-f_0}{2f_1-f_0-f_2}×h\)
[\(l=30,f_1=36,f_0=24,f_2=20,h=10\)]
\(=30+\cfrac{36-24}{2×36-24-20}×10\)
\(=30+\cfrac{12}{28}×10\)
\(=30+\cfrac{30}{7}\)
\(=30+4.29\)
\(=34.29\) (প্রায়)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions