রাজীব 3,750 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল। 6 মাস পর সায়ন 15,000 টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল। বছরের শেষে 6,900 টাকা লাভ হলে, প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করো।
Loading content...

রাজীব ও সায়নের মূলধনের অনুপাত \(3750 \times 12 : 15000\times 6\)
\(=45000:90000\)
\(=1:2\)
\(=\cfrac{1}{3}:\cfrac{2}{3}\) \([1+2=3]\)

বছরের শেষে 6,900 টাকা লাভ হলে রাজীবের লাভ \(6900\times \cfrac{1}{3}\) টাকা \(=2300\) টাকা ।
এবং 6,900 টাকার মধ্যে সায়নের লাভ \(6900\times \cfrac{2}{3}\) টাকা \(=4600\) টাকা ।

\(\therefore\) বছরের শেষে রাজীবের লাভ \(2300\) টাকা এবং সায়নের লাভ \(4600\) টাকা ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions