O কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। O বিন্দু থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত বহিঃস্থ বিন্দু P থেকে PQ ও PR বৃত্তের দুটি স্পর্শক। PQOR চতুর্ভুজের ক্ষেত্রফল 60 বর্গসেমি হলে O বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব নির্ণয় করো।
Loading content...
O কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু P থেকে PQ ও PR বৃত্তের দুটি স্পর্শক।
\(\therefore \) PQ=PR
OQ=OR [উভয়েই বৃত্তের ব্যাসার্ধ]
OP সাধারন ।
\(\therefore \triangle\)OPQ=\(\triangle\)OPR =\(\cfrac{60}{2}\) বর্গসেমি =30 বর্গসেমি ।
ধরি, PQ=PR=\(x\) সেমি ।
\(\therefore \cfrac{1}{2} \times \)OQ \(\times\) PQ =30
বা, \(\cfrac{1}{2}\times 5\times x=30\)
বা, \(x=\cfrac{30\times 2}{5} =12\)
এখন সমকোণী \(\triangle\)OPQ থেকে পাই, OP\(^2\)=OQ\(^2\)+PQ\(^2\)
বা, OP \(=\sqrt{5^2+12^2}=\sqrt{25+144}=\sqrt{169}=13\)
\(\therefore\) O বিন্দু থেকে P বিন্দুর দূরত্ব 13 সেমি ।
🚫 Don't Click. Ad Inside 😈