1. \(x=2+\sqrt3\) এবং \(x+y=4\) হলে \(xy+\cfrac{1}{xy}\) এর সরলতম মান নির্ণয় করো । Madhyamik 2020
2. \(\tan\cfrac{3\pi}{20}\cdot \tan\cfrac{4\pi}{20}\cdot\tan\cfrac{5\pi}{20}\cdot\tan\cfrac{6\pi}{20}\) \(\cdot\tan\cfrac{7\pi}{20}\) এর সরলতম মান নির্ণয় করো ।
3. সরলতম মান নির্ণয় করো। \(\cfrac{\sqrt5}{\sqrt3+\sqrt2}-\cfrac{3\sqrt3}{\sqrt2 +\sqrt5}+ \cfrac{2\sqrt2}{\sqrt3+ \sqrt5}\) Madhyamik 2022
4. \(m +\cfrac{1}{m} = √3\) হলে, (a) \(m^2 + \cfrac{1}{m^2}\) এবং (b) \(m^3 + \cfrac{1}{m^3}\) এদের সরলতম মান নির্ণয় করো Madhyamik 2022
5. \(x=\sqrt3+\sqrt2\) হলে \((x^3+\cfrac{1}{x^3})\) এর সরলতম মান নির্ণয় করো।
6. \(\left(\cfrac{1}{\sqrt{2}+1}+\cfrac{1}{{\sqrt3}+{\sqrt2}}+\cfrac{1}{{\sqrt4}+{\sqrt3}}\right)\)এর সরলতম মান নির্ণয় করো।
7. সরলতম মান নির্ণয় করো : \(\cfrac{3\sqrt{20}+2\sqrt{28}+\sqrt{12}}{5\sqrt{45}+2\sqrt{175}+\sqrt{75}}\)
8. সরলতম মান নির্ণয় করো : \(cot^230°-2cos ^260°-\cfrac{3}{4} sec^245°-4sin^230° \)
9. \( sin 12° * sin 18° *cos 18^\circ *sec78° \) \(*cosec72^\circ*cosec 18°\)-এর সরলতম মান নির্ণয় করো।
10. \( x=√3+√2\) হলে \(x^2-\cfrac{1}{x^2}\) --এর সরলতম মান নির্ণয় করো।
11. সরলতম মান নির্ণয় করো \(\cfrac{4}{3}cot^230^\circ+3sin^260^\circ-2cosec^260^\circ-\cfrac{3}{4}tan^230^\circ\)
12. \(a+bsin\theta\) -এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান যথাক্রমে 5 এবং 6, \(a\) এবং \(b\) এর মান নির্ণয় করো
(a) \(a=1, b=5\) (b) \(a=-5, b=1\) (c) \(a=5, b=1\) (d) \(a=-1, b=5\)
13. \(a, 2a^2, 3a^3\)-এর চতুর্থ সমানুপাতী নির্ণয় করো।
(a) \(6a^3\) (b) \(6a^2\) (c) \(6a^4\) (d) \(6a\)
14. যদি \(\sum_{i=1}^n \) \(x_i-3=0\) এবং \(∑_{i=1}^n (x_i+3)=66\) হয়,তবে \(\bar{x}\) ও \(n\) এর মান নির্ণয় করো।
15. \(a:b:c = 2:3:5\) হলে \(\cfrac{2a + 3b- 3c}{c}\) এর মান নির্ণয় করো।
(a) \(=-\cfrac{2}{5}\) (b) \(=-\cfrac{3}{5}\) (c) \(=\cfrac{2}{5}\) (d) \(=\cfrac{3}{5}\)
16. PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার QR বাহুকে T পর্যন্ত বর্ধিত করা হল। যদি ∠SRQ এবং ∠SRT কোণদ্বয়ের পরিমাপের অনুপাত 4:5 হয় তবে ∠SPQ ও ∠SRQ এর মান নির্ণয় করো।
17. \(9 tan^2θ+4cot^2θ\) এর ক্ষুদ্রতম মান নির্ণয় করো।
18. একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাস সমান। শঙ্কুটির বক্রতল ও ভূমির ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো।
19. \(x = 3+2√2\) হলে, \(\left(√x + \cfrac{1}{√x}\right)\) এর মান নির্ণয় করো।
20. ∆ABC এর ∠B = 90°, AC = √13 সেমি এবং AB+BC= 5 সেমি হলে (cos A+cos C) এর মান নির্ণয় করো।
21. কোনো তথ্যসমূহের যদি \(∑_{i=1}^n (x_i-7)\) \(=-8\) এবং \(∑_{i=1}^n=(x_i+3)=72\) হয়, তবে \(\bar{x}\) ও \(n\) এর মান নির্ণয় করো।
22. যদি \(cosec^2 θ=2cotθ\) হয়, তবে \(θ\) এর মান নির্ণয় করো। [যেখানে 0°<θ<90°]
23. \(u_i=\cfrac{x_i-20}{10}\) ,\(∑f_i u_i=50\), \(∑f_i=100\) হলে \(\bar{x}\) এর মান নির্ণয় করো।
24. ∆ABC-এর BC বাহুর সমান্তরাল সরলরেখা AB এবং AC বাহুকে যথাক্রমে X এবং Y বিন্দুতে ছেদ করে। AX=2.4 সেমি; AY=3.2 সেমি এবং YC=4.8 সেমি হলে AB-এর দৈর্ঘ্য নির্ণয় করো।
25. মান নির্ণয় করো : \(sec^2 45°-cot^2 45°\) \(-sin^2 30°-sin^2 60°\)
26. একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো।
27. যদি \(a+b=3\) এবং \(a – b = √5\) হয় তবে \(ab\) এর মান নির্ণয় করো।
28. \(a:b = 3:4\) এবং \(x:y =5:7\) হলে \((3ax-by) : (4by –7ax)\) এর মান নির্ণয় করো।
29. 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যা এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো।
30. যদি \(rcosθ = 2√3\) , \(rsinθ =2\) এবং \(0°<θ<90°\) হয়, তবে \(r\) ,ও \(θ\) এর মান নির্ণয় করো। Madhyamik 2024