1. দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল এবং ঠিক এক বছর পরে 14,400 টাকা লাভ হল। ঐ লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করাে।
2. A, B ও C যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল এবং ঠিক এক বছর পরে 14,400 টাকা লাভ হল। ঐ লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করাে।
3. দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যবসা শুরু করল ও ঠিক এক বছর পর 14,400 টাকা লাভ হল, ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো।
4. A, B, ও C যথাক্রমে 65,000 টাকা, 52,000 টাকা ও 91,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল এবং ঠিক এক বছর পরে 14,400 টাকা লাভ হল। ঐ লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে?
5. দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোটো ব্যাবসা শুরু করল ও ঠিক একবছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি।
6. তিনজন ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা এবং 15,600 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেন। এক বছর পর দেখা গেল 21,600 টাকা লাভ হয়েছে। ঐ লাভের \(\cfrac{2}{3}\)অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন?
7. তিন ব্যাক্তি 1,95,000 টাকা, 2,73,000 টাকা ও 1,56,000 টাকা মূলধন নিয়ে একটি কারখানা স্থাপন করার এক বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন?
8. তিনবন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাঙ্কের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কতো টাকা পাবেন ? Madhyamik 2022
9. তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার এক বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন নির্ণয় করো।
10. তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19500 টাকা, 27300 টাকা ও 15600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার এক বছর পর দেখলেন 43200 টাকা লাভ হয়েছে। ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন নির্ণয় করি।
11. মারিয়া, সায়ন ও সুলেখা 19500 টাকা, 27300 টাকা ও 15600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার এক বছর পর দেখলেন 43200 টাকা লাভ হয়েছে। ওই লাভের \(\cfrac{2}{3}\) অংশ তারা সমানভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবে?
12. তিনবন্ধু যথাক্রমে 8000 টাকা, 10000 টাকা ও 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যাবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি।
13. তিনজন অবসরপ্রাপ্ত ব্যক্তি 19,500 টাকা, 27,300 টাকা ও 15,600 টাকা মূলধন নিয়ে একটি লেদ কারখানা স্থাপন করার এক বছর পর দেখলেন 43,200 টাকা লাভ হয়েছে। ওই লাভের অংশ তারা সমান ভাগে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা পাবেন?
14. তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে । প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে । তারা ঠিক করে যে সেই আয়ের \(\frac{2}{5}\) অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে । কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করো । Madhyamik 2020
15. তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের \(\frac{2}{5}\) অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো একমাসে যদি 29260 টাকা আয় হয়, তবে কে, কত টাকা পাবেন নির্ণয় করি।
16. A ও B যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। তারা ঠিক করল, ব্যবসা দেখাশােনার জন্য A লাভের 20% পাবে এবং বাকী লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এরপর বাকী লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মােট লাভ 45,000 টাকা হলে A মােট কত টাকা পাবে? Madhyamik 2009
17. দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে । তাদের মধ্যে একটি চুক্তি হয় যে, লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে । প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশ কত ? Madhyamik 2019
18. একটি যৌথ ব্যবসায় সুমেধা, রাবেয়া এবং রীনা যথাক্রমে 4,000 টাকা, 5,000 টাকা এবং 6,000 টাকা বিনিয়ােগ করেন। 4 মাস পরে সুমেধা আরও 2000 টাকা দিলেন এবং তার 4 মাস পরে রীনা তার মূলধনের অর্ধেক টাকা তুলে নিলেন। বছরের শেষে মােট 6,900 টাকা লাভ হলে কে কত লভ্যাংশ পাবে ?
19. A ও B 12500 টাকা এবং 8500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। তারা চুক্তি করল যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাবে ভাগ হবে এবং বাকি 60% মূলধনের অনুপাতে ভাগ হবে। A-এর লাভ 1950 টাকা হলে B-এর লাভ কত?
20. A, B, C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 10,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করল এই শর্তে যে, A ব্যবসা পরিচালনা করবে। এজন্য A-কে মোট লাভের \(\cfrac{3}{20}\) অংশ দেওয়া হবে। বাকি লাভ মূলধনের অনুপাতে তিনজনে ভাগ করে নেবে। C, B অপেক্ষা 391 টাকা বেশি পেলে মোট কত টাকা লাভ হয়েছিল?