25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করো।
Loading content...

ধরি,জমির পরিমান \(A\), কৃষকের সংখ্যা \(N\) এবং দিনসংখ্যা \(D\) এখন দিনসংখ্যা স্থির রেখে কৃষকের সংখ্যা বাড়লে (কমলে) চাষ করা জমির পরিমান বাড়বে (কমবে)এবং কৃষকের সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে (কমালে)চাষ করা জমির পরিমান বাড়বে (কমবে)।

সুতরাং \(A\) রাশিটি \(N\) এবং \(D\) এর সঙ্গে সরলভেদে আছে।

\(∴A∝N\) এবং \(A∝D\)
বা, \(A=k.ND---(i)\) [যেখানে \(k\) অশূন্য ভেদ ধ্রুবক ]

\((i)\) নং সমীকরনে \(A=2400,N=25\) এবং \(D =36\) বসিয়ে পাই
\(2400=k.25.36\)
বা, \(k=\cfrac{2400}{25×36}=\cfrac{8}{3}\)

এখন \((i) \) নং সমীকরনে \(A=\cfrac{2400}{2}=1200, D=30\) বসিয়ে পাই
\(1200= \cfrac{8}{3} N.30 \)
বা, \(N=\cfrac{1200×3}{30×8}=15\)

∴একটি ট্রাক্টর \(15\) জন কৃষকের সমান কাজ করে ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions