বছরের প্রথমে রাবেয়া ও মেঘা যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। পাঁচমাস পর রাবেয়া আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে, কে কত টাকা লভ্যাংশ পাবেন তা নির্ণয় করো।
Loading content...
রাবেয়া বছরের প্রথম 5 মাসের জন্য মূলধন ছিল 24000 টাকা এবং পরের (12-5) বা 7 মাসের জন্য মূলধন ছিল (24000+4000) টাকা=28000 টাকা
বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে রাবেয়ার প্রয়োজন হত=[(24000×5)+(28000×7)] টাকা
=[120000+196000] টাকা
=316000 টাকা।
এবং বছরের শেষে যে লাভ পাওয়া যায় সেই লাভ 1 মাসে পেতে হলে মেঘার প্রয়োজন হত=(30000×12) টাকা
=360000 টাকা ।
∴বছরের শেষে লাভের 27716 টাকার মধ্যে
রাবেয়া পাবেন=27716 টাকার×\(\frac{79}{169}\) অংশ
=12956 টাকা
এবং মেঘা পাবেন =27716 টাকার× \(\frac{90}{169}\) অংশ
=14760 টাকা
∴লাভের টাকার থেকে রাবেয়া পাবেন 12956 টাকা এবং মেঘা পাবেন 14760 টাকা ।