কোনো গ্রহের তার উপগ্রহের উপর আকর্ষণ বল গ্রহের ভর (M) এর সঙ্গে সরলভেদে এবং তাদের দূরত্ব (D) এর বর্গের সাথে ব্যস্তভেদে আছে। আবার উপগ্রহের আবর্তনের পর্যায়কাল (T) এর বর্গ দূরত্বের সঙ্গে সরলভেদে এবং আকর্ষণ বলের সঙ্গে ব্যস্তভেদে আছে। যদি \(m_1, d_1, t_1\) এবং \(m_2, d_2, t_2\), যথাক্রমে M, D, T এর দুই প্রস্থ অনুরূপ মান হয়, তবে প্রমাণ করো যে, \(m_1t_1^2 d_2^3 = m_2t_2^2 d_1^3\)
Loading content...
গ্রহের ভর \((M)\), দূরত্ব \((D)\), আবর্তনের পর্যায়কাল \((T)\)
ধরি, আকর্ষণ বল \(=F\)
\(F\propto M\)
এবং \(F\propto \cfrac{1}{D^2}\)
\(\therefore F\propto \cfrac{M}{D^2}\)
বা, \(F=k_1 \cfrac{M}{D^2} -----(i) \) [\(k_1\) অশূন্য ভেদ ধ্রুবক ]
আবার, \(T^2\propto D\)
এবং \(T^2\propto \cfrac{1}{F}\)
\(\therefore T^2\propto \cfrac{D}{F}\)
বা, \(T^2=k_2 \cfrac{D}{F}\) [\(k_2\) অশূন্য ভেদ ধ্রুবক ]
বা, \(F=k_2 \cfrac{D}{T^2} -----(ii)\)
\((i)\) এবং \((ii)\) নং সমীকরনের \(F\) এর মানের তুলনা করে পাই,
\(k_1 \cfrac{M}{D^2}=k_2 \cfrac{D}{T^2}\)
বা, \(\cfrac{MT^2}{D^3}=\cfrac{k_2}{k_1}=\) ধ্রুবক
এখন যেহেতু \(m_1, d_1, t_1\) এবং \(m_2, d_2, t_2\), যথাক্রমে M, D, T এর দুই প্রস্থ অনুরূপ মান । সুতরাং
\(\cfrac{m_1 t_1^2}{d_1^3}=\cfrac{m_2t_2^2}{d_2^3}\)
অর্থাৎ, \(m_1 t_1^2 d_2^3 =m_2t_2^2 d_1^3\) [প্রমানিত]
🚫 Don't Click. Ad Inside 😈