1. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমান ________।
2. কোনো নির্দিষ্ট পরিমান মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে, মূলধনের পরিমান ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
3. নির্দিষ্ট পরিমান টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
4. একই সরল সুদের হারে 1200 টাকা 4 বছরের জন্য এবং 2000 টাকা 3 বছরের জন্য কোনো ব্যাঙ্কে রাখা হল । মোট সুদের পরিমান 594 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত ? Madhyamik 1982
5. নির্দিষ্ট পরিমাণ টাকার, বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে -- বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পরিমাণ সমান হবে।
6. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে 1 বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ ও সরল সুদের পরিমাণ ______।
7. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
8. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
9. নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হবে।
10. কোনাে নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 500 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 1020 টাকা হলে, মূলধনের পরিমাণ ও বার্ষিক সরলসুদের হার নির্ণয় করাে।
11. কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129.60 টাকা। যদি উভয় ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 9% হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো।
12. কিছু পরিমাণ টাকা বার্ষিক সরলসুদের হারে ৪ বৎসরে সুদে আসলে 700 টাকা দাঁড়ায় এবং এই সময়ে সুদের পরিমাণ আসলের 40% হয়। মূলধনের পরিমান হবে
(a) 500 টাকা (b) 400 টাকা (c) 600 টাকা (d) 300 টাকা
13. কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়। সুদের হার 25% বৃদ্ধি করিলে ঐ টাকা একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। টাকার পরিমান ও সুদের হার নির্ণয় কর । Madhyamik 2001
14. এক ভদ্রলোক তাঁহার সঞ্চয়ের একটি অংশ ব্যাঙ্কে এবং বাকী অংশ পোষ্ট অফিসে সরল সুদে জমা রাখেন । ব্যাঙ্ক ও পোষ্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% এবং 8% এবং তাহার মোট সঞ্চয়ের পরিমান 57000 টাকা । যদি তিনি সব টাকা ব্যাঙ্কে রাখিতেন, তা হলে তিনি আরো 500 টাকা বেশি পেতেন । পোষ্ট অফিস ও ব্যাঙ্কে তার জমা টাকার পরিমান কত ছিল ? Madhyamik 2002
15. কিছু পরিমাণ টাকা একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধিমূল 496 টাকা এবং 5 বছরে সবৃদ্ধিমূল 560 টাকা হলে, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো।
16. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
17. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
18. মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমান আসলের \(\frac{3}{8}\) অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি ।
19. কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থ 20 বছরে তিনগুণ হলে, সমপরিমান সরল সুদের হারে তা কত বছরে দ্বিগুণ হবে?
20. কোনো নির্দিষ্ট সময়ে সরল সুদের পরিমান চক্রবৃদ্ধি সুদের থেকে বেশি হয়।
21. শতকরা মাসিক 2 টাকা সুদের হারে 350 টাকার 1\(\frac{1}{3}\) বছরে সুদের পরিমান হবে-
(a) 120 টাকা (b) 112 টাকা (c) 124 টাকা (d) 130 টাকা
22. বার্ষিক 6% সরল সুদের হারে 5 বছরের সুদের পরিমান 75 টাকা হলে আসলের পরিমান-
(a) 200 টাকা (b) 250 টাকা (c) 300 টাকা (d) 325 টাকা
23. কোনো আসলের বার্ষিক সরল সুদের পরিমান তার \(\cfrac{1}{9} \) অংশ হলে 4 বছরে কত টাকার সবৃদ্ধিমূল 1326 টাকা হবে?
(a) 1080 টাকা (b) 1120 টাকা (c) 918 টাকা (d) 750 টাকা
24. সুদের হার 5% বাড়লে 4000 টাকার সরল সুদের পরিমান 800 টাকা বাড়ে। সময়ের পরিমান কত ?
(a) 4 বছর (b) 5 বছর (c) 6 বছর (d) 7 বছর
25. কিছু পরিমান আসল 15 বছরে সরল সুদ হারে তিনগুন হলে বার্ষিক সরল সুদের হার হবে -
(a) \(13\frac{1}{3}\%\) (b) \(12\frac{1}{3}\%\) (c) \(11\frac{1}{3}\%\) (d) \(10\frac{1}{3}\%\)
26. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
27. কোনও নির্দিষ্ট পরিমাণ আসলের একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরলসুদ অপেক্ষা বেশি।
28. কোনো মূলধনের বার্ষিক শতকরা সুদের হারে —— বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান । Madhyamik 2017
29. নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি । Madhyamik 2018
30. বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা । Madhyamik 2019