O কেন্দ্রীয় বৃত্তে QR একটি জ্যা। Q এবং R বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। QM বৃত্তটির ব্যাস হলে, প্রমাণ করো যে, \(\angle\)QPR=2\(\angle\)RQM
Loading content...

O কেন্দ্রীয় বৃত্তে QR একটি জ্যা। Q এবং R বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পরকে P বিন্দুতে ছেদ করে। QM বৃত্তটির ব্যাস হলে, প্রমাণ করতে হবে যে, \(\angle\)QPR=2\(\angle\)RQM
MR চাপের ওপর কেন্দ্রস্থ কোণ \(\angle\)MOR এবং বৃত্তস্থ কোণ \(\angle\)RQM
\(\therefore\) \(\angle\)MOR=2\(\angle\)RQM \(-----(i)\)

এখন চতুর্ভূজ ORPQ এর
OQ\(\bot\)PQ [PQ, ব্যাসার্ধ OQ এর ওপর Q বিন্দুতে স্পর্শক]
এবং OR \(\bot\)RP [RP, ব্যাসার্ধ OR এর ওপর R বিন্দুতে স্পর্শক]
\(\therefore \angle\)QOR+\(\angle\)QPR=180\(^o\)
আবার, \(\angle\)MOR+\(\angle\)QOR=180\(^o\)
\(\therefore \angle\)MOR=\(\angle\)QPR

\((i)\) নং সমীকরনে \(\angle\)MOR এর স্থানে \(\angle\)QPR বসিয়ে পাই,
\(\angle\)QPR=2\(\angle\)RQM [প্রমানিত]

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions