একটি ঘূর্ণায়মান রশ্মি কোনো একটি অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একপাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধপাক ঘুরে 30° কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির বৃত্তীয় মান কত?
Loading content...

যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে,
\(\therefore\) কোণটি ধনাত্বক হবে ।
ঘুর্ণায়মান রশ্মির একবার পূর্ন আবর্তনের জন্য \(360^o\) কোন উৎপন্ন করে ।
এবং অর্ধপাক আবর্তনের জন্য কোণ উৎপন্ন করবে \(\cfrac{1}{2}\times 360^o=180^o\)
যেহেতু একপাক সম্পূর্ণ ঘোরার পর এক অর্ধপাক ঘুরে \(30^o\) কোণ আবর্তন করেছে সুতরাং ষষ্টিক পদ্ধতিতে কোনের মান \((360^o+180^o+30^o)=570^o\)

আবার, \(180^o=\pi\) রেডিয়ান
\(\therefore \, 570^o=\cfrac{570\pi}{180}\) রেডিয়ান \(=\cfrac{19}{6}\pi\) রেডিয়ান\(=3\cfrac{1}{6}\pi\) রেডিয়ান ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions