একটি ব্যবসায় সুজয় এবং পলাশের মূলধনের অনুপাত 4:5 এবং তাদের লাভের অনুপাত 2:3। যদি সুজয় 10 মাসের জন্য অর্থ বিনিয়োগ করে থাকে তবে পলাশ কত সময়ের জন্য অর্থ বিনিয়োগ করেছিল?
Loading content...

ধরি, ওই ব্যবসায় সুজয় ও পলাশের মূলধনের পরিমান যথাক্রমে \(4x\) টাকা এবং \(5x\) টাকা ।
ধরি পলাশ \(y\) মাসের জন্য বিনিয়োগ করেছিল ।

\(\therefore\) প্রশ্নানুসারে, \(4x\times10:5x\times y=2:3\)
বা, \(\cfrac{40}{5y}=\cfrac{2}{3}\)
বা, \(10y=120\)
বা, \(y=12\)

\(\therefore\) পলাশ 12 মাস অর্থাৎ 1 বছরের জন্য বিনিয়োগ করেছিল।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions