প্রমাণ করো যে, ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
Loading content...

প্রদত্ত : O কেন্দ্রীয় বৃত্তে MN ব্যাস নয় এমন যে কোনো একটি জ্যা এবং AC একটি ব্যাস ।

প্রমান করতে হবে যে, AC>MN অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা ।

অঙ্কন : কেন্দ্র O থেকে জ্যা MN -এর উপর OD লম্ব অঙ্কন করা হল । O, M যুক্ত করা হল ।

প্রমান : OM>MD [\(\because\) OMD একটি সমকোণী ত্রিভূজ এবং OM অতিভূজ]
বা, OA > MD [\(\because\) OA=OM একই বৃত্তের ব্যাসার্ধ ]
বা, \(\cfrac{1}{2}\)AC > \(\cfrac{1}{2}\) MN
বা, AC > MN

\(\therefore\) ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions