10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট ঝড়ে মচকে গিয়ে তার অগ্রভাগ পাদবিন্দু থেকে যত দূরে ভূমি স্পর্শ করেছে, পোস্টটি গোড়া থেকে ঠিক সেই উচ্চতাতেই মচকে গেছে। দেখাও যে পোস্টটি গোড়া থেকে 10 (√2-1 ) মিটার দূরে ভূমি স্পর্শ করেছে।
Loading content...

ধরি, AB=10 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লাইট পোস্ট ঝড়ে C বিন্দুতে মচকে গিয়ে তার অগ্রভাগ A বিন্দু পাদবিন্দু থেকে BD দূরে D বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, পোস্টটি গোড়া B বিন্দু থেকে ঠিক সেই উচ্চতাতেই BC=\(x\) মিটার উচ্চতায় মচকে গেছে। এবং BC=BD=\(x\) মিটার এবং CD=\((10-x)\) মিটার । সুতরাং, প্রমান করতে হবে যে পোস্টটি গোড়া থেকে BD=\(10 (√2-1 )\) মিটার দূরে ভূমি স্পর্শ করেছে।

সমকোণী ত্রিভূজ \(\triangle\)BCD থেকে পাই,
BC\(^2\)+BD\(^2\)=CD\(^2\)
বা, \((x)^2+(x)^2=(10-x)^2\)
বা, \(x^2+x^2=100-20x+x^2\)
বা, \(2x^2-x^2+20x-100=0\)
বা, \(x^2+20x-100=0\)
\(\therefore x=\cfrac{-20\pm\sqrt{(20)^2-4\times 1\times -10}}{2\times 1}\) [ শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই]
\(=\cfrac{-20\pm\sqrt{400+400}}{2\times 1}\)
\(=\cfrac{-20\pm\sqrt{800}}{2\times 1}\)
\(=\cfrac{-20\pm 20\sqrt{2}}{2\times 1}\)
\(=-10\pm 10\sqrt{2}\)

\(\therefore x=-10+ 10\sqrt{2}\) অথবা, \(x=-10-10\sqrt{2}\)
কিন্তু বাহুর মান ঋণাত্বক হতে পারে না । সুতরাং \(x=-10+ 10\sqrt{2}\)
বা, \(x= 10\sqrt{2}-10\)
বা, \(x=10(\sqrt2-1)\)

\(\therefore \) পোস্টটি গোড়া থেকে \(10(\sqrt2-1)\) মিটার দূরে ভূমি স্পর্শ করেছে [প্রমাণিত] ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions