একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতাকে অপরিবর্তিত রেখে যদি ব্যাসার্ধ 1 একক বৃদ্ধি করা যায় তবে শঙ্কুটির আয়তন পূর্বের আয়তনের চারগুণ হয়। শঙ্কুটির ব্যাসের দৈর্ঘ্য কত?
Loading content...
ধরি আগে শঙ্কুটির ব্যাসার্ধ ছিল \(r\) একক এবং উচ্চতা \(h\) একক ।
সুতরাং আগে আয়তন ছিল \(\cfrac{1}{3}\pi r^2 h\) ঘন একক ।
এখন ব্যাসার্ধ 1 একক বৃদ্ধি করলে এখন ব্যাসার্ধ হয় \((r+1)\) একক ।
\(\therefore\) এখন শঙ্কুটির আয়তন \(\cfrac{1}{3}\pi (r+1)^2 h\) ঘন একক
প্রশ্নানুসারে, \(\cfrac{1}{3}\pi (r+1)^2 h=4\times \cfrac{1}{3}\pi r^2 h\)
বা, \((r+1)^2=4r^2\)
বা, \((r+1)^2-4r^2=0\)
বা, \((r+1)^2-(2r)^2=0\)
বা, \((r+1+2r)(r+1-2r)=0\)
বা, \((3r+1)(1-r)=0\)
\(\therefore r=-\cfrac{1}{3}\) অথবা \(r=1\)
কিন্তু ব্যাসার্ধ ঋণাত্বক হতে পারে না ।
সুতরাং শঙ্কুটির ব্যাসার্ধ \(1\) একক এবং ব্যাস \(2\) একক ।
🚫 Don't Click. Ad Inside 😈