1. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর ৪০ টাকা হবে তা নির্ণয় করাে।
2. বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে তা নির্ণয় করাে।
3. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5832 টাকা হবে, তা হিসাব করে লিখি।
4. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
5. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 625 টাকার সমূল চক্রবৃদ্ধি 784 টাকা হবে?
6. 6500 টাকার বছরের সমূল চক্রবৃদ্ধি 7865 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করাে।
7. বার্ষিক ৪% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরে সমূলচক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে নির্ণয় করাে।
8. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
9. শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12100 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
10. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা লিখি ।
11. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 4000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5324 টাকা হবে, তা | হিসাব করে লিখি।
12. সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার \(1\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%?
13. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের \(\cfrac{8}{25}\) অংশ হবে তা নির্ণয় করো।
14. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হয়।
15. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা \(n\) বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে নির্ণয় করো।
16. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
17. আসল \(= p\) টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে \(r_1\%, r_2\%\) এবং \(r_3\%\) হলে \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
18. বার্ষিক সুদের হার 5% এবং সুদ 4 মাস অন্তর দেয় হলে, 4800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ?
(a) 254 টাকা (b) 244.02 টাকা (c) 444.02 টাকা (d) 344 টাকা
19. বার্ষিক সুদের হার 16% এবং সুদ 3 মাস অন্তর দেয় হলে, 7500 টাকার 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 8500 টাকা (b) 9112 টাকা (c) 8112 টাকা (d) 7812 টাকা
20. সুদীপবাবু 7800 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে ব্যাংকে জমা রাখলেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বছরের চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 5%, 4%, 10% ও 12% হলে, 4 বছর পর 7800 টাকার সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 10,493.68 টাকা (b) 10,000 টাকা (c) 14,936 টাকা (d) কোনােটিই নয়
21. বার্ষিক \(5\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(80,000\) টাকার \(2\cfrac{1}{2}\%\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
22. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
23. 400 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের' হার নির্ণয় করো।
24. বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে তা নির্ণয় করো।
25. শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের \(\cfrac{2}{5}\) অংশ হবে তাহা নির্ণয় করো। Madhyamik 2023
26. বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31492.80 টাকা হবে, তা হিসাব করে লিখি ।
27. বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে, তা হিসাব করে লিখি।
28. বার্ষিক, \(r\%\) চক্রবৃদ্ধি সুদের হারে \(20,000\) টাকার \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি \(26,620\) হলে \(r\) এর মান নির্ণয় করো।
29. 100 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে 10%।
30. 6% বার্ষিক সরল সুদের হারে \(x\) টাকার সুদ কত বছরে \(\cfrac{9x}{25}\) টাকা হবে তা নির্ণয় করো।
(a) 6 বছর (b) 8 বছর (c) 10 বছর (d) 12 বছর