O কেন্দ্রিয় বৃত্তে PQ এবং PR দুটি জ্যা, Q ও R বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পরকে S বিন্দুতে ছেদ করে, \(\angle\)QSR=70° হলে \(\angle\)QPR এর মান নির্ণয় করো।
Loading content...
\(\because\) OQ এবং OR স্পর্শকদ্বয়ের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ ।
\(\therefore \angle\)OQS এবং \(\angle\)ORS উভেয়েই 90°
এখন, চতুর্ভূজ OQSR এর
\(\angle\)QOR=360°-(\(\angle\)OQS+\(\angle\)ORS+\(\angle\)QSR)=360°-(90°+90°+70°)=360°-250°=110°
এখন QTR চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ \(\angle\)QOR এবং পরিধিস্থ কোণ \(\angle\)QPR
\(\therefore \angle\)QPR=\(\frac{1}{2}\)\(\angle\)QOR=\(\frac{1}{2}\times \)110°=55°
🚫 Don't Click. Ad Inside 😈