শ্যামলদের পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60° ও 30° হয়। বাড়িটির উচ্চতা যদি 18 মিটার হয় তবে মনুমেন্টের উচ্চতা কত হবে?
Loading content...

মনে করি,AB একটি পাঁচতলা বাড়ি,যার ছাদ A বিন্দু থেকে মনুমেন্টের চূড়া C বিন্দুর উন্নতি কোণ এবং গোড়া D বিন্দুর অবনতি কোণ যথাক্রমে 60° এবং 30°;বাড়ির উচ্চতা AB=18 মিটার ।
∴∠CAE=60°[ধরি AE||BD]

∠EAD=30°
∴∠ADB=∠EAD=30°

সমকোণী ত্রিভূজ ABD থেকে পাই
\(tan30°= \cfrac{AB}{BD}=\cfrac{18}{BD}\)
বা, \(tan30°= \cfrac{18}{BD}\)
বা, \(\cfrac{1}{√3}=\cfrac{18}{BD}\)
বা, \(BD =18√3\)
\(∴AE=BD=18√3\)

সমকোণী ত্রিভূজ AEC থেকে পাই
\(tan60°= \cfrac{CE}{AE}=\cfrac{CE}{18√3}\)
বা, \(tan60°=\cfrac{CE}{18√3}\)
বা, \(√3=\cfrac{CE}{18√3}\)
বা, \(CE=18\sqrt3×\sqrt3=54\)

∴CD=CE+ED=CE+AB=54+18 =72

∴মনুমেন্টের উচ্চতা=72 মিটার ।  

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions