1. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যােগ হয়। সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে।
2. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে।
3. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর একই থাকে।
4. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল একই থাকে।
5. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রের নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়। সেই কারনে আসলের পরিমান ক্রমাগত বাড়তে থাকে।
6. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল প্রতি বছর –
7. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সর্বদা একই থাকে।
8. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিবছর আসল পরিবর্তিত হয়।
9. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোন আসল 3 বছরের সুদেমূলে আসলের \(\cfrac{27}{8}\) গুণ হলে বার্ষিক সুদের হার কত হবে?
10. কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129.60 টাকা। যদি উভয় ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 9% হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো।
11. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার-----থাকে।
12. কোনও নির্দিষ্ট পরিমাণ আসলের একই সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের সরলসুদ অপেক্ষা বেশি।
13. বার্ষিক সুদের হারে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক ।
14. নির্দিষ্ট আসলের ওপর সমান হারে সরল সুদ হলে 2 বছরের সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি । Madhyamik 2018
15. একই হারে কোনাে আসলের দুই বছরের সরল সুদ ও এক বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 800 টাকা ও 820 টাকা। আসল ও সুদের হার নির্ণয় করো । Madhyamik 2009
16. নির্দিষ্ট আসলের ওপর 2 বছরের সরল সুদ ও 1 বছর পর্ব বিশিষ্ট চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনটি কম হবে যদি সুদের হার সমান হয় ? Madhyamik 2009
17. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিটি পর্বের সুদের হার সর্বদা সমান হয়।
18. আসল ও মোট সুদ অপরিবর্তিত থাকলে সুদের হার সময়ের সঙ্গে ব্যাস্তানুপাতিক ।
19. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতিবছর সুদের হার পরিবর্তিত হয়।
20. আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত সমানুপাতে থাকে।
21. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সর্বদা সমান থাকে।
22. আমার কাকা 40,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 2%, 3% ও 4%; 3 বছরের শেষে তিনি সুদে-আসলে কত টাকা জমা দেবেন?
23. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা \(1\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদআসল নির্ণয় কর।
24. চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান।
25. আসল \(= p\) টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে \(r_1\%, r_2\%\) এবং \(r_3\%\) হলে \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
26. 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি আসল 12,100 টাকা হলে বার্ষিক সুদের হার –
(a) 9% (b) 10% (c) 11% (d) 12%
27. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
28. কোনাে আসলের 4 বছরের সমূল চক্রবৃদ্ধি আসলের \(\cfrac{256}{81}\) গুণ হলে, সুদের হার কত?
(a) 15% (b) 30% (c) 33\(\cfrac{1}{3}\)% (d) 25%
29. কোনাে আসল চক্রবৃদ্ধি সুদে 3 বছরে 1,00,000 টাকা এবং 6 বছরে 1,72,800 টাকা হলে, সুদের হার কত?
(a) 10% (b) 20% (c) 25% (d) 15%
30. কিছু পরিমাণ টাকার 20% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরলসুদের পার্থক্য 800 টাকা হলে, আসল কত?
(a) 5250 টাকা (b) 8650 টাকা (c) 6250 টাকা (d) কোনােটিই নয়