1. একটি আয়তঘনকের তল সংখ্যা \(x\), ধার সংখ্যা \(y \)ও শীর্ষবিন্দুর সংখ্যা\( z \)এবং কর্ণের সংখ্যা\( p\) হলে \(x-y+z-p\) এর মান কত?
2. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে?
3. একটি আয়তঘনের কর্ণের সংখ্যা \(d\) শীর্ষবিন্দুর সংখ্যা \(v\) ও প্রান্তের সংখ্যা \(e\) হলে \(v+d-e\) -এর মান কত?
4. একটি আয়তঘনকের তলসংখ্যা = x, ধার সংখ্যা =y, শীর্ষবিন্দুর সংখ্যা z, এবং কর্ণের সংখ্যা p হলে (x-y+z+p) এর মান কত?
5. একটি সমকোণী চৌপলের তলসংখ্যা x, ধার সংখ্যা =y, শীর্ষবিন্দু সংখ্যা =2 ও কর্ণের সংখ্যা p হলে, (x+y+z+p) এর মান নির্ণয় করো।
6. একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল\( x\)বর্গএকক এবং কর্ণের দৈর্ঘ্য \(d \)একক হলে \(x\) ও\( d\) এর মধ্যে সম্পর্ক হল
(a) \(x=6d^2\) (b) \(3x=4d^2\) (c) \(x^3=d^2\) (d) \(x=2d^2\)