1. কোনো ব্যাঙ্ক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাঙ্কে এক ব্যক্তি বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে ব্যক্তিটি সুদে-আসলে কত টাকা পাবেন তা নির্ণয় করো।
2. কোনো মূলধনের 5% বার্ষিক সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত?
3. দিবস যদি 5000 টাকা 5% সুদে 2 বছরের জন্য ধার দেয়, তাহলে 2 বছরের শেষে সে চক্রবৃদ্ধি হারে সুদেমূলে মোট কত টাকা পাবে ?
(a) 5511.50 টাকা (b) 5312.50 টাকা (c) 5542.50 টাকা (d) 5512.50 টাকা
4. বার্ষিক সুদের হারে কোনো আসলের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদ অপেক্ষা অধিক ।
5. কোনো মূলধনের বার্ষিক শতকরা সুদের হারে —— বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান । Madhyamik 2017
6. এক ব্যক্তি কিছু পরিমাণ অর্থ বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে ধার করে পরের বছরের শেষে 3,150 টাকা এবং দ্বিতীয় বছরের শেষে 4,410 টাকা দিয়ে সেই ধার শােধ করলেন। তিনি কত টাকা ধার করেছিলেন? Madhyamik 2016
7. একজন কৃষক গ্রামের পোষ্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন । 4 বছর পর জানতে পারলেন তাঁর টাকা সুদেমূলে 434 টাকা হয়েছে। তিনি হিসাব করে দেখলেন এর ফলে তার আসল টাকার \(\frac{6}{25}\) অংশ সুদ হিসাবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পােস্ট অফিস বার্ষিক কী হারে সরল সুদ দিয়েছে? Madhyamik 2014
8. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
9. বার্ষিক 5% সুদের হারে 2100 টাকার 3 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 13 টাকা (c) 16.01 টাকা (d) কোনােটিই নয়
10. বার্ষিক 15% সুদের হারে কোনাে আসলের 2 বছরের সরল সুদ 160 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদ-
(a) 205 টাকা (b) 172 টাকা (c) 200 টাকা (d) কোনােটিই নয়
11. কোনো টাকার বার্ষিক 8% সুদের হারে 2 বছরের সরল সুদ 850 টাকা হলে, ওই একই সময়ের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 1684 টাকা (b) 984 টাকা (c) 884 টাকা (d) কোনােটিই নয়
12. বার্ষিক 25% চক্রবৃদ্ধি সুদের হারে 3200 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত?
(a) 3050 টাকা (b) 6250 টাকা (c) 6000 টাকা (d) 3225 টাকা
13. বার্ষিক 5% হারে 1000 টাকা 18 মাসে সুদে মূলে কত টাকা হবে ?
14. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স। 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান। হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করাে।
15. 10,000 টাকার বার্ষিক 5% সুদের হারে \(2\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত?
16. বার্ষিক একই সুদের হারে কোনো আসলের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ সমান হবে -
(a) 1 বছরে (b) 2 বছরে (c) 3 বছরে (d) 4 বছরে
17. বার্ষিক সমান সুদের হারে কত বছরে কোনো নির্দিষ্ট আসলের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে?
18. বার্ষিক 5% চক্রবৃদ্ধি হারে সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে, আসল নির্ণয় করো
19. কোনো মূলধনের একই বার্ষিক শতকরা সুদের হারে _____ বছরে সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান (সুদের পর্ব 1 বছর)।
20. একই হারে কোনো মূলধনের ওপর 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে 4000 টাকা এবং 4100 টাকা। মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো।
21. 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে ? Madhyamik 2022
22. বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি ।
23. কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে-আসলে কত টাকা পাবেন নির্ণয় করি।
24. আমার কাকিমা তার 13 বছর ও 15 বছর বয়সের দুই পুত্রের নামে 56000 টাকা এমনভাবে উইল করবেন যে, যখন তাদের বয়স 18 বছর হবে তখন বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ-আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ কী হবে নির্ণয় করি।
25. আমার কাছে 5000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে-আসলে মোট কত পাব হিসাব করে লিখি।
26. বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80000 টাকার \(2\cfrac{ 1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, তা হিসাব করে লিখি ।
27. বার্ষিক 7.5% সুদের হারে 12000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি ।
28. 10000 টাকার বার্ষিক 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি ।
29. বার্ষিক 5% সরল সুদের হারে এক ব্যক্তি কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখেন। 5 বছর পর তিনি মোট কত টাকা পাবেন যেখানে আসল, সুদ-আসল থেকে 12,500 টাকা কম?
30. বার্ষিক 5% সুদের হারে 10,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নির্ণয় করো।