1. 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
2. 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। (প্রত্যেক ক্ষেত্রে কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
3. 5 সেমি, 6 সেমি ও 7 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)।
4. 7 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো।
5. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটি 5 সেমি ও 6 সেমি। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো।
6. 6 সেমি, 8 সেমি ও 10 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। ওই ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। Madhyamik 2025
7. 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো । (কেবলমাত্র অঙ্কনচিহ্ন দিতে হবে ) । Madhyamik 2017
8. 7 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভূজ অঙ্কন করো। তারপর ঐ ত্রিভূজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো । Madhyamik 2013
9. 6 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো এবং ওই ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো । (কেবলমাত্র অঙ্কনচিহ্ন দিতে হবে ) । Madhyamik 2009
10. একটি ত্রিভূজ অঙ্কন করো যার বাহুগুলি যথাক্রমে 7 সেমি, 6 সেমি ও 5.5 সেমি। ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো। (শুধু অঙ্কন চিহ্ন দেবে)
11. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজ 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। ত্রিভুজটির একটি অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
12. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 8 সেমি ও 6 সেমি এবং ত্রিভুজটির একটি অন্তবৃত্ত অঙ্কন করো। (শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
13. একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7.6 সেমি ও 6 সেমি এবং তাদের অর্ন্তভুক্ত কোণের পরিমাণ 75\(^o\) । ত্রিভুজের অর্ন্তবৃত্ত অঙ্কন করো।
14. একটি ত্রিভুজ অঙ্কন করো যার তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি, 6 সেমি এবং 5.5 সেমি। ঐ ত্রিভুজটির একটি অন্তবৃত্ত অঙ্কন করো।
15. একটি ত্রিভুজ অঙ্কন করো, যার দুটি বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি ও 5.7 সেমি এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
16. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন কর যার ভূমির দৈর্ঘ্য 5.6 সেমি এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.5 সেমি। ত্রিভুজটি অর্ন্তবৃত্ত অঙ্কন করো। (শুধুমাত্র অঙ্কন চিত্র দেবে)।
17. 7cm বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। (প্রত্যেক ক্ষেত্রে অঙ্কন চিহ্ন দিতে হবে।)
18. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহুদুটির দৈর্ঘ্য 4 সেমি. ও ৪ সেমি.। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কনচিহ্ন দিতে হবে।) Madhyamik 2022
19. একটি সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য 6 সেমি.। ত্রিভুজটির সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন কর ।
20. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7 সেমি এবং ভূমির দৈর্ঘ্য ৪ সেমি। ত্রিভুজটির একটি অন্তবৃত্ত অঙ্কন করো।
21. একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 6 সেমি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
22. 4.5 সেমি, 5.5 সেমি এবং 6 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করো। ঐ ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
23. একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 6 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 75°। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
24. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো, যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং ৪ সেমি। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)
25. একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ 45°। ত্রিভুজটির অন্তবৃত্ত অঙ্কন করো।
26. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার অতিভুজের দৈর্ঘ্য 12 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি। ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো।
27. একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো,যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 7 সেমি ও 9 সেমি। ওই ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে।)
28. 7 সেমি,6 সেমি ও 5.5 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজটি অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন করো। [শুধু অঙ্কন চিহ্ন প্রয়োজন]
29. একটি ত্রিভুজ অঙ্কন করো, যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি ও 7 সেমি এবং ওই বাস অন্তর্ভুক্ত কোণ 60°, ঐ ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করো। (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। Madhyamik 2018 , 2003
30. 6.5 সেমি বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ঐ ত্রিভুজের সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি আয়তক্ষেত্র অঙ্কন করাে। (শুধু অঙ্কন চিহ্ন দিতে হবে) Madhyamik 2010