1. যে ব্যক্তি টাকা ধার করেন তাকে অধমর্ণ বলে।
2. যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে
3. যে ব্যক্তি টাকা ধার দেন তাঁকে _____ বলে।
4. এক ব্যক্তি কিছু টাকা এই শর্তে ধার করেন যে প্রথম বছরের শেষে 3,150 টাকা, দ্বিতীয় বছরের শেষে 4,410 টাকা ফেরত দেন। যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়, তবে তিনি কত টাকা ধার করেছিলেন?
5. যে ব্যাক্তি বা সংগঠন টাকা ধার দেন তাকে _____বলা হয়।
6. যে ব্যক্তি টাকা ধার দেন তাঁকে ____________ বলে ।
7. রনিত কিছু টাকা এই শর্তে ধার করলো যে তার \(\cfrac{1}{4}\) অংশে তাকে 8% হারে, \(\cfrac{2}{3}\) অংশে 9% হারে এবং বাকি অংশে 12% হারে সুদ দিতে হবে। যদি তাকে মোট 480 টাকা সুদ দিতে হয় তবে তার ঋণের পরিমাণ-
(a) 5334 টাকা (b) 6000 টাকা (c) 5333.33 টাকা (d) 5000 টাকা
8. যে ব্যক্তি টাকা ধার করেন তাঁকে অধমর্ণ বলে ।
9. দুই বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000 টাকা, 8000 টাকা, ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে চারটি সাইকেল রিকশা ক্রয় করেন। দুই বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ-খরচা বাদ দিয়ে মোট 30400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি।