1. A ও B যথাক্রমে 6,200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। তারা ঠিক করল, ব্যবসা দেখাশােনার জন্য A লাভের 20% পাবে এবং বাকী লাভের 10% সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এরপর বাকী লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মােট লাভ 45,000 টাকা হলে A মােট কত টাকা পাবে? Madhyamik 2009
2. A ও B 12500 টাকা এবং 8500 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করল। তারা চুক্তি করল যে লাভের 40% তাদের মধ্যে সমান ভাবে ভাগ হবে এবং বাকি 60% মূলধনের অনুপাতে ভাগ হবে। A-এর লাভ 1950 টাকা হলে B-এর লাভ কত?
3. একটি অংশীদারি কারবারে A, B ও C-এর মূলধনের অনুপাত 3:8:5 এবং A-এর লাভ C-এর লাভের থেকে 6,000 টাকা কম হলে, কারবারে মােট লাভ কত?
4. একটি অংশীদারী ব্যবসায় A, B, C এর মূলধনের অনুপাত 3:8:5; A এর লাভ C এর লাভের থেকে 80 টাকা কম হলে, ওই ব্যবসায় কত টাকা লাভ হয়েছিল?
5. কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3:2, লাভের 5% দান করার পর B এর লাভ 798 টাকা হলে, মোট লাভ কতো ? Madhyamik 2025
6. \(A, B\) ও \(C\) একটি যৌথ ব্যবসা শুরু করল। \(A\)-এর নিয়োজিত অর্থ \(B\)-এর \(1\cfrac{1}{2}\)- গুণ এবং \(B-\)এর নিয়োজিত অর্থ\( C\)-এর 2\(\cfrac{1}{2}\) গুণ হলে, \(A, B\), ও \(C\)-র মূলধনের অনুপাত
(a) 10:15:4 (b) 15:10:4 (c) 4:10:15 (d) 15:4:10