একটি ঘূর্ণায়মান রশ্মি কোনাে একটি অবস্থান থেকে ঘড়ির কাটার বিপরীত দিকে দুই পাক সম্পূর্ণ ঘােরার পর আরও 30° কোণ উৎপন্ন করেছে। ত্রিকোণমিতিক পরিমাপে কোণটির যষ্টিক ও বৃত্তীয় মান কত ? Madhyamik 2016
Loading content...

যেহেতু রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে,
\(\therefore\) কোণটি ধনাত্বক হবে ।
ঘুর্ণায়মান রশ্মির একবার পূর্ন আবর্তনের জন্য \(360^o\) কোন উৎপন্ন করে ।
\(\therefore 2\) বার পূর্ণ আবর্তনের জন্য কোণ উৎপন্ন করবে \(2\times 360^o=720^o\)
যেহেতু 2 বার পূর্ণ আবর্তনের পরেও \(30^o\) কোণ আবর্তন করেছে সুতরাং ষষ্টিক পদ্ধতিতে কোনের মান \((720^o+30^o)=750^o\)

আবার, \(180^o=\pi\) রেডিয়ান
\(\therefore \, 750^o=\cfrac{750\pi}{180}\) রেডিয়ান \(=4\cfrac{1}{6}\pi\) রেডিয়ান ।

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions