1. যদি 6 মাস অন্তর সুদ, আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8000 টাকার 1\(\frac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2019
2. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত?
3. 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% সুদের হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও বার্ষিক একই সুদের হারে 2 বছরের সরল সুদের অন্তর 124.05 টাকা হলে মূল টাকার পরিমাণ কত?
4. 6 মাস অন্তর সুদ দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2,400 টাকার 1\(\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় কর।
5. যদি বার্ষিক সুদের হার 12% এবং সুদ 4 মাস অন্তর দেয় হয়, তবে 6840 টাকার \(\cfrac{2}{3}\) বছরের চক্রবৃদ্ধি সুদ-
(a) 780 টাকা (b) 330.14 টাকা (c) 758 টাকা (d) 558.14 টাকা
6. যদি কোনও বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের 'অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হবে?
7. কোনো নির্দিষ্ট আসলের ক্ষেত্রে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 129.60 টাকা। যদি উভয় ক্ষেত্রে বার্ষিক শতকরা সুদের হার 9% হয়, তবে আসলের পরিমাণ নির্ণয় করো।
8. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি কত হবে?
9. প্রকাশবাবু বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 48000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করে । যদি প্রতি বছর সুদ বাবদ আয় থেকে 20% আয়কর কেটে নেয়, তবে বছরের শেষে সে মোট কত টাকা পাবে ?
10. যদি বার্ষিক 5% সুদের হারে কোনাে নির্দিষ্ট মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হয়, তবে মূলধনের পরিমাণ কত?
11. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকা \(1\cfrac{1}{2}\) বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদআসল নির্ণয় কর।
12. সুদ 6 মাস অন্তর দেয় হলে 10,000 টাকার বার্ষিক 10% হার সুদে বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর হলাে -
(a) 50 টাকা (b) 25 টাকা (c) 75 টাকা (d) 0 টাকা
13. যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমান কত হিসাব করে লিখি ।
14. সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার \(1\cfrac{1}{2}\)বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ-আসল নির্ণয় করি ।
15. সুদের পর্ব 6 মাস হলে 10,000 টাকার \(1\cfrac{1}{2}\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম পর্বে 10%, দ্বিতীয় পর্বে 20% এবং তৃতীয় পর্বে 40%?
16. আমিনুর একটি ব্যাংক থেকে 64,000 টাকা ধার নিয়েছে । যদি ব্যাংকের সুদের হার প্রতি বছরে প্রতি টাকায় 2.5 পয়সা হয়, তবে ওই টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে ? Madhyamik 2018
17. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে ওই টাকার পরিমাণ নির্ণয় করাে।
18. আসল \(= p\) টাকা এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে \(r_1\%, r_2\%\) এবং \(r_3\%\) হলে \(3\) বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
19. বার্ষিক 10% হারে 700 টাকার 2 বছরের চক্রবৃদ্ধিসুদ ও সরল সুদের পার্থক্য-
(a) 10 টাকা (b) 60 টাকা (c) 70 টাকা (d) 7 টাকা
20. প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের সুদের হার যথাক্রমে 5%, 8% ও 10% হলে, 3 বছরের শেষে 16,000 টাকার সমূল চক্রবৃদ্ধি-
(a) 16,958 টাকা (b) 19,958.40 টাকা (c) 17,958 টাকা (d) 18,958.40 টাকা
21. বার্ষিক সুদের হার 16% এবং সুদ 3 মাস অন্তর দেয় হলে, 7500 টাকার 6 মাসের সমূল চক্রবৃদ্ধি কত হবে?
(a) 8500 টাকা (b) 9112 টাকা (c) 8112 টাকা (d) 7812 টাকা
22. সুদ 6 মাস অন্তর দেয় হলে, 10% হারে 750 টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি-
(a) 830 টাকা (b) 826.88 টাকা (c) 890 টাকা (d) 1526 টাকা
23. কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও ৪69.40 টাকা হলে ঐ মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার কত?
24. বার্ষিক 10% হারে 100 টাকার 2 বছরের সরলসুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 2 টাকা হবে।
25. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করাে।
26. বার্ষিক 9% সুদের হারে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 129.60 টাকা হলে, ওই টাকার পরিমান হিসাব করে লিখি ।
27. 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি ।
28. 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি।
29. যদি 60000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি ।
30. 21,866 টাকাকে এমন দুটি অংশে ভাগ করো, যাতে প্রথম অংশের 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, দ্বিতীয় অংশের 5 বছরের সমূল চক্রবৃদ্ধির সমান হয়, যেখানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5% । Madhyamik 2025